শ্যামপুরে চন্দ্রবোড়া ও কেউটে সাপ উদ্ধার - The News Lion

শ্যামপুরে চন্দ্রবোড়া ও কেউটে সাপ উদ্ধার




দি নিউজ লায়ন ;   রবিবার শ্যামপুর এর দুটি পৃথক জায়গা থেকে একটি চন্দ্রবোড়া ও একটি কেউটে সাপ উদ্ধার করল বন দপ্তর। জানা গেছে শ্যামপুরের অমরাবতী গ্রামের এক বাসিন্দা জমিতে মাছ ধরার জন্য শনিবার রাতে ঘুনি পাতেন। 


রবিবার সকালে তিনি গণিতে আটকে থাকা চন্দ্রবোড়া সাপটিকে দেখতে পান।পরে স্থানীয় বাসিন্দারা বনদপ্তর এ খবর দিলে বন দপ্তরের কর্মীরা সাপটিকে উদ্ধার করে। অন্যদিকে এদিন সকালে শ্যামপুর থেকে একটি বিষধর কেউটে সাপ উদ্ধার করে বন দপ্তর। বন দপ্তর সূত্রে খবর দুটি সাপকেই গড়চুমুক প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.